সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, মামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ২২:২৯ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ২৩:৩৪
সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় রাশিদা বেগম (৩০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাশিদা বেগমের স্বামী সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের মনিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার সিরাজগঞ্জ আমলী (সদর) আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় তিনজনে আসামি করা হয়েছে। তারা হলেন– কামারখন্দ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ও ল্যাব এইচ হসপিটালের ডা. এসএম সুমনুল হক সজীব, হসপিটালের পরিচালক ফিরোজ মাহমুদ ও ম্যানেজার ফরিদুল ইসলাম।
মামলার বাদী মনিরুল ইসলামের জানান, তার স্ত্রী রাশিদা বেগমকে গত ৫ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কড্ডার মোড়ে অবস্থিত ল্যাব এইচ হসপিটালে ভর্তি করা হয়।
মনিরুলের অভিযোগ, সিজারের সময় ডা. সুমনুল হক সজীব ভুলবশত তার রাশিদার জরায়ু কেটে ফেলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর ভোরে রাশিদার মৃত্যু হয়।
তবে ডা. সুমনুল হক সজীবের দাবি করেছেন, অপারেশনে কোনো ত্রুটি ছিল না। সফলভাবেই রাশিদার নবজাতক প্রসব হয়েছে।
ল্যাব এইচ হসপিটালের পরিচালক ফিরোজ মাহমুদের দাবি, রোগী (রাশিদা বেগম) দুর্বল ও রোগাক্রান্ত ছিলেন।
এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগের প্রেক্ষাপটে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, আদালতে মামলা হলেও বিষয়টি স্বাস্থ্য বিভাগ থেকেও তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- প্রসূতি
- সিরাজগঞ্জ
- ল্যাব এইচ হসপিটাল
- রাশিদা বেগম
