ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০০:৩৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ | ০১:৫৪

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নগরঘাটার সুমনডাঙ্গার একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নগরঘাটার সুমনডাঙ্গা বিলে একটি  মাছের ঘেরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে  লুঙ্গি ও গেঞ্জি ছিল। বয়স আনুমানিক ২২ বছর।

তিনি জানান, সম্ভবত কয়েকদিন আগে মৃতদেহটি ফেলে রাখা হয়েছে। কারণ মরদেহের অনেক স্থান মাছে খেয়ে ফেলেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।




আরও পড়ুন

×