ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিবন্ধী কিশোরীকে ঘরে ঢুকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

প্রতিবন্ধী কিশোরীকে ঘরে ঢুকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার
×

ফাইল ছবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৫:৪০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৫:৪০

নারায়ণগঞ্জের সোনারগাঁয় প্রতিবন্ধী এক কিশোরীকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামপুর ইউনিয়নের তালতলা থেকে গ্রেপ্তার করা হয় মো. আশরাফুল (২০) নামে ওই তরুণকে। তার বাড়ি একই ইউনিয়নের অন্য গ্রামে।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ওই কিশোরীর (১৩) বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল আশরাফুলের। মেয়েটির মা ১১ অক্টোবর সকালে বাড়ির পাশে কাজ করছিলেন। এ সুযোগে আশরাফুল ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে মা এগিয়ে এলে সে পালিয়ে যায়।

এ ঘটনায় মেয়েটির ভাই সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন। রোববার রাতে আসামি আশরাফুলকে গ্রেপ্তার করে র্যাইব-১১। গতকাল তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

×