বাউফলে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আটক ১
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৪:৫৪
পটুয়াখালীর বাউফলে মাদ্রাসা পড়ুয়া সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মানিক সর্দার (৪২) নামের এক ব্যক্তিকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ । মঙ্গলবার রাতে বাউফল উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ধর্ষনের শিকার মেয়েটির বাবা বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, ওই শিক্ষার্থী মঙ্গলবার রাতে পুকুরে পার দিয়ে পাশেই তার মামার বাড়িতে যাচ্ছিল । এসময় একই এলাকার মৃত আপছেরের পুত্র মমিন তাকে পুকুর পাড় থেকে মুখ চেপে জোর পূর্বক ধরে নিয়ে পাশ্ববর্তী মস্তফার রান্না ঘরে ধর্ষন করে । বাড়িতে ফিরে ওই শিক্ষার্থী বাবা মাকে ঘটনা জানালে তারা বাউফল থানায় অভিযোগ করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ধর্ষক মমিনকে রাতেই আটক করে পুলিশ। ধর্ষনের শিকার মেয়েটিকে ডাক্তারির পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।