ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গারো পাহাড়ে শেষ হলো তীর্থ উৎসব

গারো পাহাড়ে শেষ হলো তীর্থ উৎসব
×

মোমবাতি প্রজ্বালন করে আলোক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৬:৩৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৬:৩৩

তীর্থযাত্রায় প্রায় ৫০ হাজার ক্যাথলিক ভক্তের মোমের আলোক মিছিলে আলোকিত হলো শেরপুরের গারো পাহাড়।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের বারোমারি সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লিতে দুই দিনব্যাপী ২৬তম বার্ষিক ফাতেমা রানীর এ তীর্থ উৎসব অনুষ্ঠিত হয়।

তীর্থযাত্রায় অংশ নেওয়া খ্রিষ্টভক্তরা তাদের নানা মানত পূরণ করতে ঈশ্বরজননী মা মারিয়ার প্রতি ভক্তি-শ্রদ্ধা জানান ও তাঁর অকৃপণ সাহায্য প্রার্থনা করেন।

তীর্থ উৎসবে মূল আকর্ষণ হচ্ছে মোমবাতি প্রজ্বালন করে আলোক শোভাযাত্রা। এ উৎসবে সারাদেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ অন্য ধর্মাবম্বলীরাও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

বৃহস্পতিবার বিকেলে শুরু হয় তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা। প্রথম দিনে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান হয়। শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ ও সকাল ১০টায় মহাখ্রিষ্টযাগের মাধ্যমে তীর্থ উৎসবের সমাপ্তি হয়।

এবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের মেঘালয় ও তুরা ধর্ম প্রদেশের পাল পুরোহিত ফাদার টমাস মানখিন।

এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম জানান, তীর্থ উৎসবে সতর্কতা ও শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেছে আমাদের টিম।

আরও পড়ুন

×