ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু
×

সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ২২:৫৪ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ০৪:০৮

সিরাজগঞ্জের তাড়াশে মামার লাঠির আঘাতে আব্দুস জাব্বার (১২) নামের ভাগ্নের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

বুধবার বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ছেলেমেয়েদের মধ্যে খেলার সময় ঝগড়ার ঘটনা নিয়ে ওই গ্রামের মোহাম্মদ আলীর তার প্রতিবেশী ভগ্নিপতি রবিউল ইসলামের সঙ্গে কাটাকাটি হয়। 

এ সময় রবিউলের ছেলে ভাগ্নে আব্দুল জাব্বার ঘটনাস্থলে আসলে মামা মোহাম্মদ আলী তাকে রেগে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। 

একপর্যায়ে জাব্বার গুরুতর অসুস্থ হলে তাকে প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। 

বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় সে মারা যায়। পরে বগুড়া পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী জানান, জাব্বার মোহাম্মদ আলীর চাচাতো বোনের ছেলে।  

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাটি জেনেছে। বগুড়ায় ময়নাতদন্ত হচ্ছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



                       

আরও পড়ুন

×