মাধবপুরে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৭:২৭
হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় 'ধর্ষক ও তার সহযোগী'কে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার পূর্ব মাধবপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আলম মিয়া (২৫) ও ফায়ার সার্ভিস এলাকার আব্দুর রহমানের ছেলে ফয়জুর রহমান।
বুধবার ভোরে তাদের আটক করা হয়। দুপুরে ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পাঠানো হয়। এরপর হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার এসআই আজিজুর রহমান নাঈম জানান, মাধবপুর পৌর শহরের এক কিশোরী ২১ অক্টোবর রাত ১২টার দিকে তার বাবার ঘর থেকে বের হয়ে দাদার ঘরে যাচ্ছিলেন। এ সময় আলম মিয়া ও ফয়জুর রহমান তাকে তুলে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। এরপর আলম মিয়া তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর বুধবার ভোররাতে মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আলম ও ফয়জুরকে গ্রেফতার করে। বুধবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
