প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে বাগেরহাটের লক্ষাধিক নেতাকর্মী খুলনায়
খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে বাগেরহাটের নেতাকর্মীরা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩ | ১৩:৩৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ | ১৩:৩৯
আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে বাগেরহাট থেকে লক্ষাধিক নেতাকর্মী খুলনায় পৌঁছেছেন বলে জানিয়েছে দলটি। সোমবার ভোর থেকে বাস, ট্রাক, লঞ্চ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে জনসভাস্থলের দিকে যেতে শুরু করেন নেতাকর্মীরা।
পাঁচ বছর পর দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বাগেরহাট শহরসহ বিভ্ন্নি জায়গা ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে যাওয়ার জন্য ৫টি লঞ্চের পাশাপাশি তিন হাজার বাস-ট্রাক এবং অন্যান্য যানবাহনে খুলনায় পৌঁছেছেন নেতাকর্মীরা।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার জনসভাটি গুরুত্বপূর্ণ মনে করছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর কাছ থেকে দিকনির্দেশনা শুনতে চান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
- বিষয় :
- আওয়ামী লীগ
- প্রধানমন্ত্রীর ভাষণ
