ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে অনলাইন ক্যাসিনোর ৫ সদস্য আটক

জামালপুরে অনলাইন ক্যাসিনোর ৫ সদস্য আটক
×

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ১০:৫৭

জামালপুরের মেলান্দহ উপজেলায় অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। 

মেলান্দহ বাজারের জিন্নাহ সুপার মার্কেট ও ফল বাজারে অভিযান চালিয়ে বুধবার বিকেল তাদের আটক করে র‌্যাব।

এ সময় উদ্ধার করা হয়েছে- একটি কম্পিউটার, ১৩টি মোবাইল সেট ও নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা।

র‌্যাব -১৪ জামালপুর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহামেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার তোফায়েল আহামেদ জানান, গোপন সংবাদে অনলাইনে ক্যাসিনো খেলার খবর পেয়ে মেলান্দহ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহর মার্কেটে অভিযান চালানো হয়।

তিনি জানান, এ সময় ক্যাসিনোর মূল হোতা মাহমুদুল হাসান মামুন, নোমান, মশিউর রহমান, জোবায়ের আহামেদ ও ফরহাদ হোসেনকে নগদ টাকা ও  অনলাইন ক্যাসিনোর সরঞ্জামসহ আটক করা হয়।



আরও পড়ুন

×