ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেহেন্দীগঞ্জে জেএমবি সদস্য গ্রেফতার

মেহেন্দীগঞ্জে জেএমবি সদস্য গ্রেফতার
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ১১:০২

বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম তরিকুল ইসলাম মিসকাত। মঙ্গলবার রাতে উপজেলার চরহোগলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মো. আলম খানের ছেলে।

র‌্যাব-৮ সূত্র জানায়, তরিকুল ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পাসের পর বরিশাল নগরীর একটি কলেজে সম্মান শ্রেণিতে ভর্তি হয়। এ সময় সে উগ্রপন্থি সংগঠন সংশ্লিষ্টদের সঙ্গে মেলামেশা শুরু করে এবং গোপন সভায় নিয়মিত অংশ নেয়। পরে সে জেএমবির দাওয়াতি শাখার সদস্য হয়ে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাতে থাকে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×