মাগুরায় ট্রাকে আগুন
প্রতীকী ছবি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১১:০০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১১:৫৯
মাগুরায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১০দিকে মাগুরা সদরের কছুন্দি মাঝি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় চালক গাড়ি রেখে পাশের ওয়াগদা বাজারে যান। ফিরে এসে তিনি দেখেন কে বা কারা গাড়িতে আগুন দিয়েছে। এ সময় টহল পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাগুরা ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার ব্রিগেডের দুই ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মাগুরা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি কিভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- ট্রাকে আগুন
- মাগুরা