ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
×

দুর্ঘটনাকবলিত বাস

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০১:৩১

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে বাবলু শেখ (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার সকালে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের মনসুর সরদারের গ্যারেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত বাবলু শেখ শ্যামনগর সদর ইউনিয়নের হায়বাতপুর গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে। 

আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী মিনতী রানী ও তার ছেলে সন্দীপ রায়সহ ১০ জন। তবে এর মধ্যে মিনতী ও তার ছেলে সন্দীপ রায়ের অবস্থা আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক বাবলু শ্যামনগর উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে ভাড়ায় যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার সময় পথিমধ্যে মুনসুর সরদার গ্যারেজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছেন।

আরও পড়ুন

×