ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, মমতাজ বেগমকে শোকজ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, মমতাজ বেগমকে শোকজ
×

মমতাজ বেগম- ফাইল ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩ | ২১:২২

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী-লীগের প্রার্থী কষ্ঠশিল্পী বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমকে কারণ দর্শনোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শনিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্তকর্তা ও মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা স্বাক্ষরিত আচরণবিধি লঙ্ঘনের একটি নোটিশ পাঠানো হয়েছে মমতাজ বেগমকে। নোটিশে ১৮ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আকতারের কাছে লিখিত অভিযোগ করেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

অভিযোগপত্রে জানা যায়, প্রতীক বরাদ্দের আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম বিভিন্ন সভা-সমাবেশ করছেন এবং নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে জনগণের কাছে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এ ছাড়াও প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার (মমতাজ) কর্মী-সমর্থকরা নৌকার পক্ষে ভোট চেয়েছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল।

এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানার স্টেনোগ্রাফার মোহাম্মদ রফিকুল জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আকতারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দ্বাদশ নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্তকর্তা ও মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা সংসদ সদস্য প্রার্থী মমতাজ বেগম কারণ দশার্নোর চিঠি দিয়েছেন। আগামী ১৮ ডিসেম্বর বিকেলের মধ্যে প্রার্থীকে (মমতাজ) অথবা প্রার্থীর মনোনীত একজন ব্যক্তি লিখিতভাবে যুগ্ম জেলা ও দায়রা জজ ২ নম্বর আদালতে ব্যাখ্যা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে সংসদ সদস্য মমতাজ বেগম সাংবাদিকদের জানান, শোকজের বিষয়টি তার আইনজীবী আলমগীর দেখছেন। যথাসময় জবাব দেওয়া হবে।

আরও পড়ুন

×