ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীকে জরিমানা
×

প্রতীকী ছবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ | ০৯:৫৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ | ১১:০২

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে বোয়ালমারী উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান  এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে বা প্রতীকে আলোকসজ্জা নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার শিবপুর রেলগেটে নৌকা প্রতীকের ক্যাম্পে আলোকসজ্জা করা হয়েছে। এ কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলায় দ্বিতীয়বারের মতো আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীকে জরিমানা গুনতে হয়েছে। এর আগে নৌকার সমর্থক হিরু মুন্সীকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

×