ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বতন্ত্র প্রার্থীদের ‘ইবলিশ’ বলায় শম্ভুকে শোকজ

স্বতন্ত্র প্রার্থীদের ‘ইবলিশ’ বলায় শম্ভুকে শোকজ
×

নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফাইল ছবি

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩ | ১৬:৪১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ | ১৬:৪৮

বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। শনিবার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আহমেদ সাইদ এ শোকজ নোটিশ দেন। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটির কাছে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে। 

নোটিশে উল্লেখ করা হয়, বুধবার (২৬ ডিসেম্বর) বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারণা সভায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে ‘ইবলিশ’, ‘ইডিয়েট’ ও ‘মোনাফেক’ বলে মন্তব্য করেন। এছাড়া ‘উন্নয়ন হয়নি এই যে কথাটা বলেন, এটি মুনাফেকি কথা, ইবলিশরা এইভাবে কথা বলে, আমি দুঃখিত এইভাবে কথা বলায়। ইবলিশ আল্লাহর ভাষা, আর আমাদের ভাষা হল শয়তান, আমি আল্লার ভাষায় ইবলিশ বলব। এই ইবলিশদের বিচার হবে ইনশাআল্লাহ। এটা কেমন কথা যে উন্নয়ন হয়নি? ভোট একেবারে চাইলেই দিয়ে দেবে। এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, অনেক রাস্তাঘাট, তাপবিদ্যুৎকেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসও হয়েছে। গ্রামীণ রাস্তাঘাটের জন্য সাড়ে সাতশ কোটি টাকা বরাদ্দ করেছি। কে বলেছে উন্নয়ন হয়নি? যারা বলে উন্নয়ন হয়নি তারা ইবলিশ, শয়তান। বিষয়টি নিয়ে গত ৩০ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। 

নোটিশে বলা হয়, এমন মন্তব্য করায় বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নির্বাচনী আচরণবিধি ২০০৮ এর ১১(ক) লঙ্ঘন করেছেন। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে প্রার্থী নিজে বা নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত জবাব দাখিলেও নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান সমন্বয়কারী মজিবুল হক কিসলু বলেন, ‘প্রার্থীর পক্ষে আমি যথা সময়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত জবাব দাখিল করব।’

আরও পড়ুন

×