খুলনা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু
ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৮:১০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুস সাত্তার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, ডেঙ্গু রোগী আবদুস সাত্তার বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।
আবদুস সাত্তারের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায় বলে জানান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।