সিলেটে ৬০০ চকলেট বোমাসহ যুবক গ্রেপ্তার
চকলেট বোমাসহ জিয়া আহমদ নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৮:৫৬
সিলেটে ৬০০ চকলেট বোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার রাতে নগরীর মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন শাহজালাল সেতুর দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়া আহমদ দক্ষিণ সুরমার কিশানপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। তাকে বৃহস্পতিবার বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সেলিম মিঞা।
ওসি জানান, চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল আরোহী জিয়াকে সিগন্যাল দিয়ে থামানোর পর তার মোটরসাইকেলের পেছনে থাকা বস্তা তল্লাশি করে ৬০০টি চকলেট বোমা পাওয়া যায়। এসব চকলেট বোমা বিক্রি ও বহন নিষিদ্ধ।
- বিষয় :
- চকলেট বোমা
- যুবক গ্রেপ্তার
- সিলেট