যশোর-৪: আ.লীগের এনামুল হক বাবুল বিপুল ভোটে জয়ী
এনামুল হক বাবুল- আগের ছবি
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ২১:৩৯
দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এই আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থি এনামুল হক বাবুল ১ লাখ ৮১ হাজার ৬৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
এনামুল হক বাবুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের অ্যাড. মো. জহুরুল হক পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট।
অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, যশোর-৪ আসনে এনামুল হক বাবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।
- বিষয় :
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
- যশোর-৪
