ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে 'গ্যাংস্টার' গ্রুপের ৭ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে 'গ্যাংস্টার' গ্রুপের ৭ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৯:২৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ | ০৯:২৮

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে নারী উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের সাত সদস্যকে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার উত্তর ইসদাইর গাবতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- আল আমিন, মো. রফিক, মো. আবির, ইমরান আবির হোসেন, মো. রুবেল ও মামুন হোসেন শাওন। তাদের কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল, দুটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু ও দুটি গুলতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা নিজেদের গ্যাংস্টার গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিয়ে থাকে বলে র‌্যাব জানায়।

র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপউদ্দিন জানান, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার নারী ও মেয়েদের শ্নীলতাহানি করে আসছে। বিশেষ করে তাদের বিরুদ্ধে নারী পোশাক শ্রমিকদের উত্ত্যক্ত ও শ্নীলতাহানির অভিযোগ প্রবল।

তাদের এই গ্রুপের নেতৃত্ব দেন গাবতলী নতুনবাজার এলাকার উজ্জ্বল নামের এক সন্ত্রাসী। উজ্জ্বল বর্তমানে পলাতক। তাদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্যাংস্টার গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা সাধারণ মানুষের ব্যাগ, মোবাইল ফোন, নারীদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করত। 

এ ছাড়া ওই এলাকায় কোনো অপরিচিত লোক এলে তাদের নানাভাবে হেনস্তা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×