অটো চালককে লাঞ্ছিত করা সেই এসআই প্রত্যাহার
ফাইল ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ২১:১৮
টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার শরীরের জামা-কাপড় খুলে সিএনজিচালিত অটোরিকশারচালক সুমনকে লাঞ্ছিত করেন পুলিশের এসআই হাসিবুল হাসান। এ ঘটনায় শুক্রবার হাসিবুলকে প্রত্যাহার করা হয়েছে।
ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, ওই ঘটনায় সংবাদ প্রকাশের পর এসআইকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তাকে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। হাসিবুল দুপুরেই থানা ত্যাগ করেন।
বুধবার রাতে সুমন অটোরিকশা নিয়ে পুলিশের টহলকাজে বের হন। গাড়িতে পর্দা না থাকায় চালককে গালাগালি ও জামা-কাপড় খুলে নিয়ে তাকে লাঞ্ছিত করেন এসআই হাসিবুল। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বৃহস্পতিবার ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। পরে উত্তেজিত শ্রমিকরা মিছিল নিয়ে থানায় হাজির হয়।
- বিষয় :
- এসআই
- এসআই প্রত্যাহার
- টাঙ্গাইল
