ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের লাশ উদ্ধার

পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের লাশ উদ্ধার
×

ফাইল ছবি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ২২:০৬

শরীয়তপুরে জাজিরায় পদ্মা নদীতে দু’টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকার পদ্মা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হচ্ছেন- জাজিরার পূর্বনাওডোবা গ্রামের আব্দুল মান্নান (৫৫), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাচ্চু মাতবর (৩৫) ও ভোলার মনপুরা উপজেলার নিয়াজ উদ্দিন (৩৫)।

পুলিশ জানায়, গত বুধবার জাজিরা উপ‌জেলার পা‌লেচ‌রের ঝিনু মার্কেট এলাকার পদ্মা নদী‌তে ইলিশ মাছ ধরার সময় দুইটি স্পিডবোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেলে স্বপন মোল্লা (৩৫) নিহত হন। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মান্নান বেপারি নামে এক জন নিখোঁজ থাকার কথা নিশ্চিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার বিকাল ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকা থেকে আব্দুল মান্নান, বাচ্চু মাতবর ও নিয়াজ উদ্দীন নামে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

জাজিরা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ আছে কিনা আমরা নিশ্চিত নই।

আরও পড়ুন

×