রায়গঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০১:০৮
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় শিউলী খাতুন (৩০) ও জেল হোসেন (৬৫) নামে অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সাহেদ আলী (৬৩), আব্দুস ছালাম (৩০) ও জুবায়ের (১৫) নামে আরো তিনজন।
শুক্রবার সকালে উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, ঢাকগামী একটি ট্রাক মহাসড়কে বেপরোয়া গতিতে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রায়গঞ্জের সরাই হাজিপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে শিউলি খাতুন মারা যান এবং গুরতর আহত হন জেল হোসেন ও শাহেদ আলীসহ আরও ৪ যাত্রী। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিফাপাড়া গ্রামের জেল হোসেন মারা যান। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য লাশগুলো সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- সড়ক দুর্ঘটনা