জামালপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
ছবি: গুগল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০১:৩৩
জামালপুরের ইসলামপুর উপজেলায় বাচ্চু মিয়া নামের হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর রাতে উপজেলার ডিগ্রির চর এলাকার আনন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া ওই গ্রামের সোনাহারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সমকালকে জানান, হত্যা মামলার আসামি বাচ্চু কদিন আগেই জামিনে মুক্ত হয়ে নিজ গ্রামে ফিরে আসে। শুক্রবার ভোর রাতে তাকে নিজ ঘরে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসাপাতল মর্গে প্রেরণ করেছে।