ভাঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০২:১৭
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শাহিন শেখ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনী গ্রামে নিহতের বাড়ির পাশে একটি আম গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহিন শেখ ওই গ্রামের হাকিম শেখের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান সমকালকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে যুবকটি আত্মহত্যা করেছে। তবে লাশ ময়নাতদন্তের পর ব্স্তিারিত জানা যাবে।
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- বিষয় :
- ভাঙ্গা
- ফরিদপুর
- ঝুলন্ত লাশ উদ্ধার
- লাশ উদ্ধার