ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

হতাশা থেকে মাদক সেবনের যুক্তি গ্রহণযোগ্য নয়: মেয়র নাছির

হতাশা থেকে মাদক সেবনের যুক্তি গ্রহণযোগ্য নয়: মেয়র নাছির
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৫:৩৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০৫:৩৭

হতাশা থেকে মাদক সেবন করতে হবে এমন যুক্তি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ বিষয়ে তিনি নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে বলেন, আমি রাজনৈতিক কারণে অনেক প্রতিকুল অবস্থা, প্রতিবন্ধকতা পেরিয়েছি। আমি যে পরের মুহূর্তে বেঁচে থাকবো সেই নিশ্চয়তাও ছিলো না। কিন্তু কখনও হতাশা থেকে পান-সিগারেট পর্যন্ত খাইনি। 

শুক্রবার নগরীর বান্ডেল রোডে সেবক কলোনিতে যুব সমাজ রক্ষায় মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অংশ নেওয়া হরিজন সম্প্রদায়ের লোকজনদের প্রতি উদ্দেশে মেয়র বলেন, যারা মাদকাসক্ত আছেন তারা সংশোধন হয়ে যান। আপনারা যদি মনে করেন, নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার টাকা নেই, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ব্যক্তিগতভাবে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরাময় কেন্দ্রে ভর্তি ও চিকিৎসার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করবো।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী। বক্তব্য রাখেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। 

আরও পড়ুন

×