ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

রংপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
×

 রংপুর অফিস

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৮:১৩

রংপুরে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া ফতেপুর রোড থেকে কনস্টেবল সাদ্দাম ও তার সহযোগী মিলনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার এসআই আতাউল ও কবীর পুলিশ নিয়ে রাতে ছোট পুল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ইয়াবা সরবরাহের সময় সাদ্দাম ও মিলনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাদ্দামের ব্যবহূত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। সাদ্দাম রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত। তাদের বাড়ি বদরগঞ্জের গোপালপুরে। তারা দীর্ঘদিন ধরে মাদক সরবরাহের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করত বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন

×