ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ডিজিটাল আইনে মামলা

দিনাজপুরে ২ সাংবাদিক আটক

দিনাজপুরে ২ সাংবাদিক আটক
×
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৮:১৮

দিনাজপুরের বীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। তারা হলেন দৈনিক করতোয়ার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবেদ আলী ও মোশাররফ হোসেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, এক নারীকে জড়িয়ে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ খালেক সরকারের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা সংবাদ প্রকাশ করেন ওই দুই সাংবাদিক। সামাজিক যোগাযোগমাধ্যমেও ওই সংবাদ শেয়ার করা হয়। এই ঘটনায় চেয়ারম্যান বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ থানায় ওই দুই সাংবাদিকসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভীন জানান, মামলার পরই ওই দুই সাংবাদিককে আটক করা হয়।

আরও পড়ুন

×