গৌরনদীর শীর্ষ সন্ত্রাসী বেলায়েত গ্রেপ্তার
বেলায়েত মাতুব্বরকে অস্ত্র, ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৯:১১ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০৯:৩২
বরিশালের গৌরনদী উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১২ মামলার আসামি বেলায়েত মাতুব্বরকে অস্ত্র, ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শুক্রবার বেলায়েতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে র্যাব-৮-এর একটি দল উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বয়সা গ্রামে বেলায়েত মাতুব্বরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, বেলায়েত মাতুব্বরের বিরুদ্ধে গৌরনদী এবং পাশের মাদারীপুরের কালকিনি ও ডাসার থানায় বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে। র্যাব-৮-এর উপসহকারী পরিচালক একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেলায়েতের বিরুদ্ধে মামলা করেছেন।
- বিষয় :
- শীর্ষ সন্ত্রাসী
- গ্রেপ্তার
- গৌরনদী