দৌলতপুরে ঢাকাফেরতে আরেক দম্পতি করোনায় আক্রান্ত
×
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৩:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকাফেরত আরেক দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন । তাদের বাড়ি উপজেলার রিফায়েতপুর ইউনিয়নে।
শুক্রবার ওই দম্পতি ঢাকা থেকে দৌলতপুরে গ্রামের বাড়িতে আসেন। শনিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রোববার রাতে দু'জনের শরীরেই করোনা পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি রাজধানীর একটি হাসপাতালের ল্যাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
জেলা করোনা নিয়ন্ত্রণ সেল থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, রোববার সারা দিনে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার ৪১টি ও মেহেরপুরের ৮টি । পরীক্ষার মেহেরপুরের সব নমুনার ফল নেগেটিভ এসেছে। কুষ্টিয়ার শুধু ওই দম্পতির পজিটিভ এসেছে। তাদেরকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী জানান, ওই দম্পতির করোনা শনাক্তের খবর পেয়ে রাতেই দৌলতপুর থানা পুলিশকে সাথে নিয়ে তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে।
এর আগে গত ২৪ এপ্রিল ঢাকা থেকে করোনা সংক্রমিত হয়ে দৌলতপুরে পালিয়ে আসার সময় এক দম্পতি এবং তাদের শিশু সন্তানকে আটক করে কুষ্টিয়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ভর্তি করা হয়। ১৬ দিন চিকিৎসার পর শনিবার সুস্থ হয়ে তারা হাসপাতাল ছাড়েন। এছাড়াও বৃহস্পতিবার উপজেলার ফিলিপনগর ইউনিয়নের রাজনগর গ্রামে ঢাকাফেরত এক গার্মেন্টস কর্মী আক্রান্ত হয়ে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
এ পর্যন্ত উপজেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে ৬ জনই ঢাকা বা নারায়ণগঞ্জ ফেরত।