ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গড়াই নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গড়াই নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২০ | ০৩:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর মাহিম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোবরার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহিম উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের  আকতার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর দেড়টার দিকে মাহিম তার বন্ধুদের সাথে বাড়ির সন্নিকটে গড়াই নদীতে গোসল করতে যায়। সবাই উঠে আসলেও মাহিমকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পরও তাকে উদ্ধার করা যায়নি। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হন। পরে রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়রা মাহিমের মরদেহ উদ্ধার করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×