ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নিখোঁজের পরদিন শিশুর চোখ উপড়ানো লাশ উদ্ধার

নিখোঁজের পরদিন শিশুর চোখ উপড়ানো লাশ উদ্ধার
×

যশোর অফিস

প্রকাশ: ১১ মে ২০২০ | ০৫:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যশোরের চৌগাছায় সাকিব হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নৃশংসভাবে খুনের শিকার হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে হাকিমপুর ইউনিয়নের স্বরুপুর গ্রামের একটি খাল থেকে তার চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত সাকিব সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। তবে সে স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থাকতো। পড়াশোনা করতো চৌগাছা উপজেলার স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক ও নিহতের নানী ফাতেমা বেগম জানিয়েছেন, রোববার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খুঁজাখুজি করে কোথাও পায়নি। সোমবার ভোররাত থেকে আবারো সাকিবের নানী ফাতেমা ও তার বোন রহিমা খুঁজতে বের হয়। পরে তারা সকাল সাড়ে ৬টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে সাকিবের লাশ পড়ে থাকতে দেখেন। 

পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক বলেন, নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

আরও পড়ুন

×