চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৫:৩০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউপির মান্দারি গ্রামে চকলেটের লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার পর অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আবু জাফর রাজু (২২)। তিনি ওই গ্রামের মুন্সি কাজি বাড়ির মোহাম্মদ ইলিয়াছের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক ময়নাল হোসেন জানান, রোববার দুপুরে শিশুটির হাতে ১০ টাকার নোট দিয়ে চকলেটের লোভ দেখিয়ে তাদের বাড়ির পাশে আবু তাহেরের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন রাজু। এসময় প্রতিবেশী কয়েক নারী বিষয়টি দেখে ফেললে রাজু পালিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা মামলা দায়েরের পর ওই রাতেই রাজুকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে ফেনীর আদালতে পাঠিয়েছে পুলিশ।