ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে পোষাক শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে পোষাক শ্রমিকদের বিক্ষোভ
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ মে ২০২০ | ০৫:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোষাক কারখানার শ্রমিকরা। গোল্ডেন সান লিমিটেডের কয়েকশ শ্রমিক সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন। পরে দুই মাসের বেতন মোবাইল ব্যাংককিং একাউন্টে পরিশোধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় কারখানার সামনে আন্দোলন করেন তারা।

আন্দোলনরত কয়েকজন শ্রমিক জানান, গত দুই মাস ধরে বেতন ভাতা দেয়নি কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে এক মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বোনাস পরিশোধ না করার কথা জানায় কর্তৃপক্ষ। তাই বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সকাল থেকে আন্দোলনে নেমেছে তারা। 

কারখানার ম্যানেজার ওমর হায়দার জানান, বেতন ভাতা নিয়ে শ্রমিকরা যে আন্দোলন করছিল তা নিয়ে সমঝোতা হয়েছে। গত মার্চের বেতন ১৭ মে রকেটের মাধ্যমে এবং এপ্রিল মাসের বেতন ২০ মে একইভাবে পরিশোধ করা হবে। এছাড়া বোনাসের বিষয়টি নিয়ে উর্ধ্বতনদের সঙ্গে কথা চলছে। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

আরও পড়ুন

×