ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কনোরা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে বাবার মৃত্যু

কনোরা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে বাবার মৃত্যু
×

বাবার সঙ্গে রিমন সাউদ -সংগৃহীত ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২০ | ০৬:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আজিবপুরে করোনা উপসর্গে রিমন সাউদ (২৫) নামে এক যুবকের মত্যুর খবর পেয়ে বাবা হাজী ইয়ার হোসেনও (৭০) ছেলের শোকে স্ট্রোক করে মৃত্যুবরণ কড়েছেন। সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডস্থ সরদারপাড়া (আজিবপুর) এলাকায় এ ঘটনাটি ঘটেছে। 

মৃত্যুর আগে রিমনের জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছিল। তবে ওই রিপোর্ট এখনও আসেনি বলে রিমনের পরিবার জানিয়েছে।

রিমনের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশে কোন চিকিৎসা ব্যবস্থা নেই। রোববার রাত ৩টার দিকে অসুস্থবোধ করলে আমার ভাই রিমন সাউদ নিজ বাড়ির ২য় তলা থেকে পায়ে হেঁটে গাড়িতে ওঠে। পরে ঢাকার বিভিন্ন হাসাপাতলে নিয়ে যাই। কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোন হাসপাতালে ভর্তি নেয়নি। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকাল ৬টার দিকে রিমনের মৃত্যু হয়। এদিকে ছেলে মৃত্যুর খবর পেয়ে শোকে স্ট্রোক করেন বাবা হাজী ইয়ার হোসেন। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

আরও পড়ুন

×