বান্দরবানে বোমাং সার্কেলের রানীর মৃত্যু
ফাইল ছবি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৬:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বান্দরবান জেলার ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজা উ চ প্রুর স্ত্রী রানী মা ওয়াং প্রু মারা গেছেন। রোববার রাত ১১টা ৪৫ মিনিটে রাজবাড়িতে বার্ধক্যজনিত রোগে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে রানীর বয়স হয়েছিল ৭৫ বছর।
রাজা উ চ প্রুর বিশেষ সহকারী অংঝাই খিয়াং জানান, রোববার রাত ১১টা ৪৫ মিনিটে শহরের রাজবাড়িতে রানী মা ওয়াং প্রু বার্ধক্যজনিত রোগে পরলোক গমন করেছন। রানী মা ওয়াং প্রু মৃত্যুর সময় স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামী ১৮ মে রানীর শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এজন্য রাজ পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রানী মা ওয়াং প্রু’র মৃত্যুতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা গভীর শোক প্রকাশ করেছেন।