মাধবপুরে ট্রাকচাপায় কৃষি কর্মকর্তা নিহত
নিহত কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৭:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ (৩৭) নিহত হয়েছেন। সোমবার দুপুর দুইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নয়াপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ রংপুর জেলার মিটাপুকুর উপজেলার শেরুভাঙ্গা গ্রামের আবুল কাসেমের ছেলে ও মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুপুর একটার দিকে হারুন উপজেলা কৃষি অফিস থেকে মোটরসাইকেল যোগে নয়াপাড়া ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন, অফিসের কাছাকাছি পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।