ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিংড়ায় নসিমন উল্টে শিশুর মৃত্যু

সিংড়ায় নসিমন উল্টে শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ১৪:১৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ১৫:৩৯

নাটোরের সিংড়ায় নসিমন উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রী সুজয় কুমার (৯) পার্শ্ববর্তী রাণীনগর থানার বড়গাছা গ্রামের স্বপন কুমারের ছেলে। সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামে পিসির বাড়িতে বেড়াতে আসে সুজয়। পরে প্রতিবেশীদের সঙ্গে নসিমন যোগে কালাইকুড়ি গ্রামে অষ্টবর কীর্তন দেখতে যাওয়ার পথে নসিমন উল্টে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রাতেই নিহতের পিতা বাদী হয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় চালক পলাতক থাকলেও দুর্ঘটনাকবলিত নসিমন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

×