বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
ভোলার বোরহানউদ্দিনে গত রোববার 'তোহিদী জনতা'র ব্যানারে বিক্ষোভের এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়— সমকাল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০০:৫০ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ০৪:১৭
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের গঠিত কমিটি।
শনিবার সকালে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে প্রতিবেদনে কী আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত রোববার ধর্ম অবমাননার অভিযোগ তুলে বোরহানউদ্দিনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্র্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে 'তৌহিদী জনতা'র ব্যানারে বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের গুলিতে এক কিশোরসহ চারজন নিহত হন। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হন।
এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বোরহানউদ্দিনের পরিস্থিতি। অবশ্য পৌর এলাকায় এখনও পুলিশের টহল অব্যাহত রয়েছে।