ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা

মানিকগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা
×

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০১:১১ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ০১:৩৯

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হাসিনা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে উপজেলার পারিল খুয়ামুড়ি এলাকার একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসিনা বেগম খুয়ামুড়ি গ্রামের কৃষক আব্দুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহতের পরিবারের বরাতে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম সমকালকে জানান, শুক্রবার সন্ধ্যার পরে অজ্ঞাত পরিচয়ের এক বা একাধিক ব্যক্তি হাসিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তার বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে ধানক্ষেতে নিয়ে হাসিনাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

তিনি জানান, শনিবার ভোরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই মিরাজুল।

আরও পড়ুন

×