বাসের ধাক্কায় প্রাণ গেল চেয়ারম্যানের
নিহত ইউসুফ আলী মোল্লা -সংগৃহীত ছবি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৪:৩৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ০৪:৩৭
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার সকালে তিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।
নিহত ইউসুফ আলী মোল্লা সদর উপজেলার বেলঘরিয়া চরপাড়া এলাকার মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে। তিনি জিয়ারখী ইউনিয়ন পরিষদে একটানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নিহতের পরিবার জানায়, শুক্রবার সকালে ইউসুফ আলী মোল্লা মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে শহরে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালানোর সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। এক পর্যায়ে সড়কের মাঝ বরাবর চলে গেলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে মারাত্মক আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
নিহত চেয়ারম্যারের ছেলে পিয়াস জানান, রাতেই তার বাবার মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামে আনা হয়। শনিবার বাদ জোহর তার দাফন সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- কুষ্টিয়া
- সড়ক দুর্ঘটনা