ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সহকর্মীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রী নিহত

সহকর্মীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রী নিহত
×

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১১:৩৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১১:৫১

কিশোরগঞ্জে এক রাজমিস্ত্রীর ছুরিকাঘাতে অপর এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।  শুক্রবার ইফতারের সময় সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাগড় গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিন্নাটি ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের সুজন মিয়া জানিয়েছেন, শুক্রবার ইফতারের আগ মুহূর্তে গ্রামের রাজমিস্ত্রী শরীফ মিয়া (৩৫) পার্শ্ববর্তী কুট্টাগড় গ্রামে গিয়ে সজীব (১৭) নামে রাজমিস্ত্রীর পেটে ছুরিকাঘাত করলে সজীব ঘটনাস্থলেই নিহত হন। 

খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুই রাজমিস্ত্রীর মাঝে কাজ নিয়ে বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

কিশোরগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই দেলোয়ার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তদন্তের জন্য পুলিশ আজ (শনিবার) সকালে এলাকায় গেছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

আরও পড়ুন

×