ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে আ’লীগের বর্ধিত সভায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

লালমনিরহাটে আ’লীগের বর্ধিত সভায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬
×

আহত তারেক -সমকাল

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৭:৩২

লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভা চলাকালীন সময়ে সভাস্থলের বাইরে রাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের অনুসারীরা তাদের নেতার পক্ষে স্লোগান দিতে থাকে। এ নিয়ে দু’পক্ষে উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৬ জন আহত হন। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে- সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোমিন (৫৫), একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আলীগের যুগ্ম সম্পাদক মমিদুল (৫০), জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন (৩২), গোকুন্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক (১৬) ও জেলা আলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার ছেলে জেলা ছাত্রলীগ নেতা রোজহান মোস্তফা অননের ( ১৯) নাম জানা গেছে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন

×