ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নুসরাতের বাড়ি থেকে অপ্রকৃতিস্থ যুবক আটক

নুসরাতের বাড়ি থেকে অপ্রকৃতিস্থ যুবক আটক
×

 সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ১০:৫৮

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাড়ির সামনে থেকে জসীম উদ্দিন নামে অপ্রকৃতিস্থ যুবককে আটক করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। শুক্রবার রাত দু'টার দিকে তাকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার নোয়াবাদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক সাইফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সমকালকে বলেন, শুক্রবার রাতে সিএনজিচালিত একটি অটোরিকশায় নুসরাতের বাড়িতে যান জসীম। ওই স্থানে কর্তব্যরত পুলিশ তাঁর কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে থানায় খবর দেয়। পরে থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সাইফ উদ্দিন জানান, জসীমের দেওয়া ঠিকানা যাচাই করার জন্য বাঁশখালী থানায় বার্তা পাঠানো হয়। পুলিশ জানায়, জসীমের বিরুদ্ধে থানায় কোন মামলা বা অভিযোগ নেই। জমীমের ভাই জানান, তিনি মেন্টাল ডিসঅর্ডার (অপ্রকৃতিস্থ)। কথাবার্তায় পুলিশেরও সেরকমই মনে হয়েছে। চট্টগ্রাম থেকে পরিবারের সদস্যরা এলে জসীমকে তাদের কাছে তুলে দেওয়া হবে। আর অটোরিকশার চালককে নুসরাতের বড় ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×