ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ভৈরবে বাসচাপায় নারীর মৃত্যু

ভৈরবে বাসচাপায় নারীর মৃত্যু
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০৫:৪৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ০৫:৫৬

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসচাপায় আসমা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভৈরব হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম ভৈরবের শম্ভুপুর পূর্বপাড়া এলাকার ইতালি প্রবাসী জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আসমা বেগম তার সাত বছর বয়সী মেয়েকে নিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন। ভৈরব হাইওয়ে থানার সামনে ইজিবাইকের ডান পাশ দিয়ে নামার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জগামী অনন্যা সুপারের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাসটি আটক করেছে।

আরও পড়ুন

×