ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

ডাম্পার ট্রাক পিষে দিল কলেজছাত্রকে, সড়ক অবরোধ

ডাম্পার ট্রাক পিষে দিল কলেজছাত্রকে, সড়ক অবরোধ
×

পলাশ আউলিয়া

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ১৪:২৭ | আপডেট: ২৫ মে ২০২৪ | ১৫:০৯

সাতক্ষীরার শ্যামনগরে বালুবাহী ডাম্পার ট্রাক চাপায় পলাশ আউলিয়া (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়কুপোট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন তার এক সহপাঠী।

নিহত লাশ আউলিয়া উপজেলার জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে এবং নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের সহপাঠী সাদিক জানান, তারা দুইজন হেঞ্চি গ্রামের মামার বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হন। বড়কুপোট এলাকায় পৌঁছালে পাশের জামান ব্রিকস থেকে একটি ট্রাক ডাম্পার দ্রুতগতিতে মূল সড়কে উঠার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তারা দু’জন রাস্তার মধ্যে ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি সড়কে পড়ে থাকা পলাশের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তরিকুল ইসলাম সমকালকে বলেন, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত আরেকজনের অবস্থা স্থিতিশীল। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, চাপা দেওয়া ডাম্পার ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। মালিকানা নিশ্চিতসহ চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয়রা অবরোধ তুলে নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

×