ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ফারুককে আ'লীগ থেকে বহিষ্কার

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ফারুককে আ'লীগ থেকে বহিষ্কার
×

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক— ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৩:০৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০৩:১৫

বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম ফারুককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম ফারুক অনৈতিক কাজে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাকে জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় ফারুকের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী। ওই তরুণী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ফারুক তাকে দেড়মাস ধরে ধর্ষণ করে আসছিলেন।

আরও পড়ুন

×