ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাবা-মাকে শারীরিক নির্যাতন, ছেলে গ্রেফতার

বাবা-মাকে শারীরিক নির্যাতন, ছেলে গ্রেফতার
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৭:২২

ঈশ্বরদীতে বাবা-মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তাদের সৌদি আরব ফেরত ছেলে ফিরোজ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঈশ্বরদীর শৈলপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ফিরোজ ওই এলাকার আবু তালেব ও ফিরোজা বেগমের ছেলে। 

আবু তালেব জানান, সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন ফিরোজ। এরপর তাদের সঙ্গে আলোচনা না করে মামা আব্দুল করিমকে নিয়ে আটঘোরিয়া এলাকার এক মেয়েকে বিয়ে করেন। রোববার ফিরোজ সৌদি আরবে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার মা ফিরোজা বেগম ধারের টাকা ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও পরে শারিরিক নির্যাতন করেন ফিরোজ। এ সময় তার বাবা এগিয়ে গেলে তার গায়েও হাত তোলেন তিনি। 

আহত আবু তালেব ও ফিরোজা বেগমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ফিরোজা বেগম বাদী হয়ে ফিরোজের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, ফিরোজ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


আরও পড়ুন

×