ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভর্তি পরীক্ষায় জালিয়াতি

শাবিতে আটক ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

শাবিতে আটক ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
×

ফাইল ছবি

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৯:১৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার তাদের সংশ্নিষ্ট থানা থেকে আদালতে হাজির করা হয়।

আটক শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সিলেট শহরের বিভিন্ন এলাকায় হওয়ায় চার থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কোতোয়ালি থানায় সাদ মোহাম্মদ সাহেল, দক্ষিণ সুরমা থানায় মাহমুদুল হাসান, জালালাবাদ থানায় আহসান হাবিব, ইব্রাহীম খলীল এবং এয়ারপোর্ট থানায় মোহায়মিনুল ইসলাম খানের নামে এ মামলা করা হয়।

এদিকে, শাবির ভর্তি পরীক্ষার পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় ভর্তিচ্ছুদের বাস সেবা দেওয়ার নামে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং ভোগান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ৮-১০ শিক্ষার্থীর বিরুদ্ধে।

শাবির প্রক্টর অধ্যাপক জহীর উদ্দীন আহমদ এ দুই প্রসঙ্গে বলেন, আমরা জালিয়াতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আর বাস সেবার নামে যারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×