ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চাঁদপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা

চাঁদপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা
×

ফাইল ছবি

চাঁদপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ১৪:২০

চাঁদপুরের ফরিদগঞ্জে ৩ ইটভাটা মালিককে জরিমানা করা হয়। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মিজানুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় চরবসন্ত এলাকার চরবসন্ত ব্রিকস, মাহবুব চেয়ারম্যান ব্রিকস ও মানিক রাজ এলাকার মানিক রাজ ব্রিকস এর মালিককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
 

আরও পড়ুন

×