ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিড়ালকে ফাঁসি দেওয়ার পর

বিড়ালকে ফাঁসি দেওয়ার পর
×

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৯:৫০

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের বাসিন্দা আনোয়ার হোসেন। তার ছেলে রাব্বি হোসেন কবুতর পোষেন। গত ১৩ ও ২৩ অক্টোবর রাতে তার বেশ কয়েকটি কবুতর খেয়ে ফেলে একটি বিড়াল। রেগে যান রাব্বি। বিড়ালটিকে ধরে রশিতে ঝুলিয়ে হত্যা করেন তিনি।

হত্যার ছবি ও ভিডিও ভাইরাল করেন ফেসবুকে। এটা নজরে আসে এএলবি অ্যানিম্যাল শেল্টার বাংলাদেশের হেড অব অপারেশন কর্মকর্তা ফারাজানা জামানের। এ ঘটনায় রোববার ফারজানা জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বন্দর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত করা হয়েছে রাব্বি হাসানকে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, 'রোববার দুপুরে এএলবি অ্যানিম্যাল শেল্টার বাংলাদেশের হেড অব অপারেশন কর্মকর্তা ফারজানা জামান বাদী হয়ে ওই ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাণী কল্যাণ আইন-২০১৯ ধারার ৭-এর ২ নম্বর উপধারায় অভিযোগটি দায়ের করেন তিনি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ফারজানা জামান বলেন, 'আমরা সারাদেশে প্রাণী কল্যাণের বিষয় নিয়ে কাজ করি। প্রাণীরা অবুঝ, তাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। বিড়াল কবুতর খেয়ে ফেলেছে, এটা বিড়ালের অপরাধ নয়। এটা বিড়ালের সৃষ্টিগত স্বভাব। কিন্তু আমরা যদি বিড়াল বা অন্য কোনো প্রাণী হত্যা করি, তা শাস্তিযোগ্য অপরাধ।'

আরও পড়ুন

×